ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজের ৮ দিন পর কলকাতার একটি এলাকায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আনোয়ারুল আজীম হত্যাকাণ্ডের ঘটনায় ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ওই স্ট্যাটাসে জানান তার বাবা আনার তাকেও কলকাতা নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তার ভিসা না থাকায় তিনি যেতে পারেননি।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আব্বু তোমার অনেক কষ্ট হয়েছিল তাই না? তুমিতো আমাকে নিয়ে যেতে চেয়েছিলে, আমিই যাইনি। ভিসা ছিল না আমার। আমি তোমার কষ্টের ভাগ নিতে পারলাম না। তুমি কত কষ্ট পেয়েছো এটা ভাবলে আমার বেঁচে থাকার ইচ্ছা শেষ। আমি তোমার এত আঘাত-ব্যাথা সহ্য করতে পারি না। আল্লাহ কি নেই? এত কষ্ট দিয়ে কোনো মানুষ মানুষকে মারতে পারে বলে আমার জানা ছিল না। আমি বিচার চাই, আমি বিচার চাই। আমি ওদের লাশ দেখতে চাই নির্মমভাবে।’
এর আগে গতকাল দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের ডরিন বলেন, ‘আমার বাবাকে হত্যা করে আমাকে এতিম করে দিলো, আমি আমার বাবার হত্যাকারীদের দেখতে চাই, তাদের ফাঁসি চাই।’
তিনি বলেন, ‘আমরা কাউকে সন্দেহ করছি না। তবে আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি দেখতে চাই।’
প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিবঙ্গে যান ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। ১৬ মে দিল্লি যাওয়ার কথা বলে নিখোঁজ হন তিনি। আজ বুধবার পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেন থেকে নিউটাউনের টেকনোসিটি থানার পুলিশ আনারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
মাহিকে দুটি গাড়ি ও ফ্ল্যাট দিয়েছিলেন আজিজ
গাবতলী গরুর হাটে শিল্পীদের চাকরি দেবেন ডিপজল
‘এমপি আনারের হাড়-মাংস আলাদা করে মসলা মিশিয়ে ব্যাগে ভরা হয়’