রিয়াল মাদ্রিদে নাম লেখানোর পর জাতীয় দলের হয়ে প্রথম মাঠে নেমেই আলো ছড়ালেন কিলিয়ান এমবাপ্পে। লুক্সেমবার্গের বিপক্ষে এমবাপ্পে করলেন ১ গোল আর ২ অ্যাসিস্ট। তাতে ইউরোর আগে প্রীতি ম্যাচে ফ্রান্সও পেল ৩-০ গোলের জয়।
এমবাপ্পের ক্রসে হেডে গোল করে রানডাল কোলো মুয়ানি ৪৩ মিনিটে দলকে এগিয়ে নেন। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার জনাথন ক্লস। গ্রিজমানের ছোট করে নেওয়া কর্নারের পর এমবাপ্পে পাস দেন ক্লসকে।
৮৫ মিনিটে বারকোলার পাসে বক্সে পেনাল্টি স্পটের কাছ থেকে গোল করেন এমবাপ্পে।
ফ্রান্সের হয়ে ৭৮ ম্যাচে ৪৭ গোল হলো এমবাপ্পের। দেশের রেকর্ড গোলস্কোরার জিরুর চেয়ে ১০টি কম তার।
ইউরোর আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে আগামী রবিবার কানাডার মুখোমুখি হবে ফ্রান্স।
২৩ বছর বয়সে ২২ হ্যাটট্রিক হালান্ডের