জেলেনস্কির নিজ শহরে রাশিয়ার হামলায় নিহত ৯

আপডেট : ১৪ জুন ২০২৪, ০১:২৭ এএম

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রিভি রিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত ও ২৯ জন আহত হয়েছে। ইউক্রেনের অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, গত বুধবার একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে আহতদের মধ্যে পাঁচটি শিশু আছে।

বিবিসি জানিয়েছে, জরুরি সেবা, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা এখন ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। ঘটনাস্থলে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী কুকুরও আনা হয়েছে।

ক্রিভি রিয়া প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কির নিজ শহর। এখানে হামলার যে খবর প্রকাশ হয়েছে, সে বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

জেলেনস্কি ক্রিভি রিয়ায় রাশিয়ার হামলায় নিহতদের স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিদিন, প্রতি ঘণ্টায় রাশিয়ার সন্ত্রাস প্রমাণ করেছে, ইউক্রেনকে তার অংশীদারদের সঙ্গে নিয়ে বিমান প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত