মতিউরকে সরিয়ে সোনালী ব্যাংকে নতুন পরিচালক

আপডেট : ২৫ জুন ২০২৪, ১২:৪৪ এএম

ছাগলকান্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরানোর নির্দেশ দেওয়ার পরপরই নতুন পরিচালক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউসুফকে তিন বছরের জন্য ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক চিঠিতে নতুন পরিচালক নিয়োগের এ আদেশ দিয়েছে।  সোনালী ব্যাংকের চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউসুফকে যোগ দেওয়ার তারিখ থেকে তিন বছর মেয়াদে সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দিতে অনুরোধ করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত