ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন

আপডেট : ৩০ জুন ২০২৪, ১১:২২ পিএম

সরকারের অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন রপ্তানি উন্নয়ন ব্যুরোতে (ইপিবি) ভাইস চেয়ারম্যান পদে গতকাল রবিবার যোগ দেন। ব্যুরোতে যোগ দেওয়ার আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ওয়ার্ল্ড ব্যাংক উইংয়ের উইং চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এশিয়া উইংয়ের প্রধানসহ আমেরিকা ও জাপান উইংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের প্রশাসন ক্যাডারে যোগ দেন। যোগ দেওয়ার পর তিনি ঢাকা এবং গাজীপুর কালেক্টরেটে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনসহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি আমেরিকার ম্যাসাচুসেটস উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর (ডিসটিংসনসহ) ডিগ্রি অর্জন করেন। এই কর্মকর্তা ২০১৭ সাল থেকে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ হতে উন্নয়শীল দেশে টেকসই উত্তরন প্রক্রিয়ার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত