‘প্রবাসে উপার্জন স্বদেশে আবাসন’ এই সেøাগানকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের শারজাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিহ্যাব হাউজিং অ্যান্ড রেমিট্যান্স ফেয়ার-২০২৪। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় রিহ্যাব।
সংগঠনটি বলছে, আগামী সেপ্টেম্বর মাসের ৬, ৭ ও ৮ তারিখ শারজার এক্সপো সেন্টারে এই ফেয়ার অনুষ্ঠিত হবে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর মেলার উদ্বোধন করবেন। মেলা উপলক্ষে শারজাতে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এখন থেকেই প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এই বছরের মেলায় প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। মেলায় এখনো অংশগ্রহণের সুযোগ রয়েছে।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর উদ্যোগে এই ফেয়ার অনুষ্ঠিত হবে। দেশের কেন্দ্রীয় ব্যাংক, প্রবাসীদের জন্য হোম লোন ব্যবস্থা সহজ করায় মেলা থেকে লোন নেওয়ার ব্যবস্থাও থাকছে এ বছর।
ইতিমধ্যে রিহ্যাব ইন্টারন্যাশনাল ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলিম উল্ল্যাহ এবং কো চেয়ারম্যান মো. ইমদাদুল হক বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফরের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বাংলাদেশ দূতাবাসে গিয়ে সাক্ষাৎ করে এসেছেন।
