অনূর্ধ্ব-২০ দলের গোলকিপার কোচ নিজাম

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৯:৫৫ পিএম
জাতীয় দলের সাবেক গোলকিপার নিজাম মজুমদারকে বাংলাদেশ বয়সভিত্তিক দলের গোলকিপিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। অনূর্ধ্ব-২০ ফুটবল দলের আসন্ন দুটি টুর্নামেন্টে দলের গোলকিপারদের নিয়ে কাজ করবেন গত মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গোলকিপিং কোচের দায়িত্ব পালন করা নিজাম।
খেলোয়াড় জীবনে আবাহনী, মোহামেডানের মতো দলের হয়ে বড় দলে খেলার অভিজ্ঞতা আছে নিজামের। খেলা থেকে অবসরের পর কোচিং ক্যারিয়ারেও ছোট-বড় অনেক ক্লাবে কাজ করেছেন নিজাম। যার মধ্যে অন্যতম মোহামেডান, শেখ জামাল, আরামবাগ, দিলকুশা।
বাফুফেতে কাজের সুযোগ পেয়ে নিজাম বলেন 'আজ (সোমবার) আমাকে দুটো বয়সভিত্তিক টুর্নামেন্টে গোলরক্ষক কোচ হিসাবে কাজ করার দায়িত্ব দিয়েছে বাফুফে। আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো।'
নিজাম আপাতত আগামী আগস্টে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল ও সেপ্টেম্বরে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ দলের কিপারদের নিয়ে কাজ করবেন। 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত