প্রাইম ব্যাংকের নিট মুনাফা ৪৯ শতাংশ বৃদ্ধি

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০১:১০ এএম

২০২৪ সালের প্রথমার্ধে প্রাইম ব্যাংক কর পরবর্তী নিট মুনাফায় ৪৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময় ব্যাংকটির নিট মুনাফা হয়েছে ৩২৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২২১ কোটি টাকা। ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৯১ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১.৯৫ টাকা।

২০২৪ এর প্রথমার্ধ শেষে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩২.০৫ টাকা এবং ৮.৭১ টাকা, যা বিগত বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২৮.৬৯ টাকা এবং (০.৮৬) টাকা।

জুন ২০২৪ এর শেষে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫১,১৮১ কোটি টাকা এবং ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ৩২,৬৩২ কোটি টাকা। প্রাইম ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৮.১২ শতাংশ, যা ব্যাংকিং খাতের সর্বোচ্চের মধ্যে। ব্যাংকের এনপিএল কাভারেজ হার দাঁড়িয়েছে ১৪২ শতাংশ।

প্রাইম ব্যাংক পিএলসি সর্বদা উদ্ভাবনী ব্যাংকিং সল্যুশন, টেকসই প্রবৃদ্ধি এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত