সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন,সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সব ধরনের হামলা প্রতিরোধে কঠোর আইন প্রনয়ন ও বাস্তবায়ন ও সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দসহ ৮ দফা দাবিতে পঞ্চগড়ে সনাতন ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সারাদেশে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচার, মন্দির ভাংচুর, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটসহ সকল প্রকারের নির্যাতনের সাথে জড়িত সকল দুষ্কৃতকারীদের সর্বোচ্চ শাস্তি, সংখ্যালঘুদের আর্থিক ক্ষতিপূরণ ও সামগ্রিক নিরাপত্তা ও সামগ্রিক ভাবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, আমরা এদেশের নাগরিক। এ দেশ থেকে আমরা অন্য দেশে যাবো না। আমাদের সাথে আর কোনো অমানবিক কার্যক্রম না করা হয়। সংখ্যালঘুদের পর কেন হামলা করা হচ্ছে। আমরাও তো দেশ স্বাধীন করেছি তাহলে কেন আমাদের উপর হামলা করা হবে। কেন আমাদের বাড়িঘর ভাংচুর করে জ্বালিয়ে দেয়া হবে। আমাদের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমাদের জন্য পৃথক মন্ত্রনালয়সহ ৮ দফা দাবী বাস্তবায়ন করতে হবে।
পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে আবার সেখানে এসে সড়ক অবরোধ করে। এ সময় সড়কের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে।
সাধারণ মানুষের সঙ্গে জঙ্গি ঢুকতে পারে, আশঙ্কা ভারতের
শুধু বাংলাদেশ না, তোমরা সারা দুনিয়া পাল্টে ফেলতে পারবে