বিদেশে পড়তে হলে যা মাথায় রাখতে হবে

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১২:০৯ এএম

অনেকেই দেশের বাইরে পড়তে যেতে চান। এই স্বপ্ন সফল করতে চাই সুস্পষ্ট পরিকল্পনা। তাতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সুবিধা হবে। বিদেশে পড়তে যেতে চাইলে যেসব মাথায় রাখতে হবে তা নিয়ে লিখেছেন শ্রাবন্তী চৌধুরী

কারণ সম্পর্কে নিঃসন্দেহ হন

আপনি কেন বিদেশে পড়তে যেতে চান? বিদেশের পরিবেশ, জীবনযাত্রার মান, আত্মীয়স্বজন বিদেশে আছে সে জন্য, নাকি উন্নত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ করে দেশ, মানুষ তথা মানবসভ্যতার জ্ঞানতাত্ত্বিক কাঠামোয় অবদান রাখতে চান সে জন্য? কারণ যেটাই হোক সেটি সম্পর্কে নিঃসন্দেহ হন নিজের কাছে। আর তা হতেই কারণগুলো লিখুন সাদা কাগজে। তাহলে মনের ইচ্ছাটি পুরোপুরি চোখের সামনে আসবে। এর ফলে বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন কতটা জোরালো তা টের পাবেন। স্বপ্ন যত তীব্র হবে, প্রস্তুতিও তত প্রবল হবে। তাই স্বপ্নের প্রতি আপনি নিজে কতটা আন্তরিক তা যাচাই করে নিন।

ধারণা থাকতে হবে শর্তগুলো সম্পর্কে

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রাথমিক শর্ত মনোযোগ দিয়ে পড়ুন। আপনার চাহিদার সঙ্গে সেগুলো সামঞ্জস্য কি না তা লক্ষ্য করুন। স্নাতক পর্যায়ের পড়াশোনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান যে রকম শর্তারোপ করে স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ের জন্য শর্ত তা থেকে ভিন্নতর হয়ে থাকে। তাই কোর্স অনুসারে নিজেকে প্রস্তুত করুন। বিদেশে পড়তে যেতে চাইলে ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছেন তার খরচ বহন করা আপনার পক্ষে সম্ভব কি-না, সেটাও মাথায় রাখুন। আর এজঊ, ঝঅঞ, এগঅঞ এবং ওঊখঞঝ বা ঞঙঋঊখ-এ ভালো স্কোর না থাকলে বৃত্তি পাওয়া কঠিন। তাই কাক্সিক্ষত বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক শর্তগুলো ভালো করে পড়ে সে অনুযায়ী প্রস্তুতি নিন।

কোর্স নির্বাচন

পেশাগত উন্নতির পাশাপাশি সঠিক লক্ষ্যে পৌঁছতে কোন পেশা আপনার জন্য উপযুক্ত তা খুঁজে বের করুন এবং সে অনুযায়ী কোর্স নির্বাচন করুন। কাক্সিক্ষত কোর্সে পড়াশোনা শেষে কোথায় ক্যারিয়ার গড়ে তুলবেন, সেখানে এর সুবিধা বা সম্ভাবনা এবং অসুবিধা বা প্রতিবন্ধকতার মাত্রা কতটুকু তা যাচাই করুন। পড়াশোনা শেষে পেশাজীবনের শুরু কোথায় হলে ক্যারিয়ারের জন্য ভালো হবে সে ব্যাপারেও চিন্তা করুন।

ক্রেডিট ট্রান্সফার

হয়তো দেশের একটি বিশ্ববিদ্যালয়ে কোনো কোর্সে কিছুদিন পড়াশোনা করেছেন বা করছেন। এখন ওই কোর্সেই বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আগ্রহী হলে কোর্সটির ক্রেডিট গ্রহণের কোনো নিয়ম ওই বিশ্ববিদ্যালয়ে আছে কিনা তা খোঁজ নিতে পারেন। ক্রেডিট ট্রান্সফারের পদ্ধতিটি কী তা বিশ্ববিদ্যালয় থেকে জেনে নিন। ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট ট্রান্সফারের পদ্ধতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

স্কলারশিপের খোঁজখবর

অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই স্কলারশিপ দেওয়া হয়। সেসব বিশ্ববিদ্যালয়ের খোঁজখবর নিন। আপনার যোগ্যতা অনুযায়ী স্কলারশিপের জন্য আবেদন করুন। সম্পূর্ণ স্কলারশিপ যদি না পান, তবু আংশিক স্কলারশিপ পেলেও আর্থিক ব্যয় অনেকটাই কমবে। প্রায় প্রতিটি দেশেরই প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট আছে। নির্দিষ্ট দেশের নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট খুঁজে ভিজিট করুন এবং সেখানকার শিক্ষাব্যবস্থা, খরচ, স্কলারশিপ তথ্য, আবাসন ব্যবস্থা, জীবনধারা, আবহাওয়া, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে বিস্তারিত জেনে সে অনুযায়ী প্রস্তুতি ও সিদ্ধান্ত নিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত