হজের প্রাক-নিবন্ধন শুরু

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৫:৫৩ এএম

আগামী বছরের হজের প্রাক-নিবন্ধন শুরু হযেছে গত (১২ আগস্ট) সোমবার। গত রবিবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৪ আগস্ট অনুষ্ঠিত আগামী বছরের ২০২৫ (১৪৪৬ হিজরি) হজের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক ১২ আগস্ট থেকে হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাক-নিবন্ধনের ভাউচার-মূলে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজে যেতে আগ্রহীদের এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধনের অনুরোধ করা হলো।

২০২৪ সালে বাংলাদেশের জন্য হজের কোটা ছিল এক লাখ ২৭ হাজার। তবে মোট ৮৫ হাজার ১১২ জন বাংলাদেশি হজ পালন করেছেন। হজ অফিসের পরিসংখ্যান অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৮২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৩০ জন হজ পালন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত