অন্তর্বর্তী সরকারকে সব সহায়তা দেবে এডিবি

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০২:৫০ এএম

বাংলাদেশের নানা উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল বুধবার এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের টিম লিডার গোবিন্দ বরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গোবিন্দ বর বলেন, ‘এডিবি বাংলাদেশকে দীর্ঘস্থায়ী উন্নয়ন করার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের জনগণের আকাক্সক্ষার সঙ্গে টেকসই উন্নয়নকে আমরা সমর্থন করি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। চলমান প্রকল্পের ধারাবাহিকতা নিশ্চিত করতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক, টেকসই উন্নয়ন করা হবে। বাংলাদেশের জনগণের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা অব্যাহত রাখবে এডিবি।’

এডিবি জানায়, জলবায়ু পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বাংলাদেশি জনগোষ্ঠী ক্রমবর্ধমানভাবে বন্যা, খরা এবং তীব্র গরমে ভুগছে। এডিবি অন্তর্বর্তী সরকারকে তার উন্নয়ন এজেন্ডায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি সম্পূর্ণ সরকারি দৃষ্টিভঙ্গি তৈরি করতে সহায়তা করবে। এর মধ্যে নবায়নযোগ্য জ¦ালানি এবং টেকসই প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত