স্থানীয় নির্বাচন আয়োজনে এক বছরের বেশি সময় দেরি করায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে ‘বেআইনি আচরণের’ দায়ে দোষী সাব্যস্ত করেছেন দেশটির শীর্ষ আদালত। গতকাল বৃহস্পতিবার এ রায় দেওয়া হয়। তবে বিক্রমাসিংহে দায়িত্বে থাকাকালীন দায়মুক্তি পেয়েছেন। সে জন্য এই রায়ের তাৎক্ষণিক কোনো আইনি প্রভাব নেই। তবে আগামী মাসে নির্বাচনে অর্থনৈতিক পরিস্থিতি জরুরি বিষয় হয়ে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। ৭৫ বছর বয়সী রনিল আবারও ৫ বছরের মেয়াদে ফিরে আসতে আগামী মাসে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। তার এই লড়াই খুব সহজ হবে না। কারণ তিনি ৩৮ জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের সবাই আজ একমত হন যে রনিল ২০২৩ সালের মার্চে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য অর্থ ছাড় করতে ব্যর্থ হয়েছেন।
শ্রীলঙ্কায় স্থানীয় নির্বাচন
দেরির দায়ে দোষী সাব্যস্ত প্রেসিডেন্ট
রূপান্তর ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ১২:১৩ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১২:১৩ এএম
দেরির দায়ে দোষী সাব্যস্ত প্রেসিডেন্ট
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০