বিকল্প ইস্ত্রি দিয়ে পোশাক টানটান করবেন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ এএম

বাইরে যাবেন কাপড় ইস্ত্রি করতে, গিয়ে দেখলেন যন্ত্রটি বিকল। এ রকম পরিস্থিতিতে কী করবেন বুঝতে পারছেন না। লন্ড্রি শপে যাওয়ারও সময় নেই। এই সমস্যায় কীভাবে সমাধান পেতে পারেন জেনে নিন।

হেয়ার ড্রায়ার

অনেকের বাড়িতে চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার থাকে। এ ক্ষেত্রে কাজে লাগাতে পারেন হেয়ার ড্রায়ার। জামাকাপড়ের ভাঁজের ওপর সামান্য ঠান্ডা পানি ছিটিয়ে তার ওপর হেয়ার ড্রায়ার চালিয়ে নিন। পোশাকের কুঁচকানো ভাব নিমিষেই দূর হয়ে যাবে।

ভিজে তোয়ালে

মসৃণ জায়গায় জামাকাপড় রেখে তার ওপর ভিজে তোয়ালে রেখে টানটান করুন। হাত দিয়ে চেপে চেপে কুঁচকে যাওয়া জায়গাগুলো সোজা করুন। এবার ড্রায়ার দিয়ে জামাটি শুকিয়ে নিলেই একদম ইস্ত্রির মতো হয়ে যাবে।

হেয়ার স্ট্রেটনার

হেয়ার স্ট্রেটনার দিয়ে কুঁচকে থাকা পোশাকও যে টানটান করা যায়। সময় একটু বেশি লাগতে পারে। কাপড়ের ওপর খানিকটা পানির ছিটে দিয়ে ভিজিয়ে নিন। এরপর স্ট্রেটনার দিয়ে যেভাবে চুল টানটান করেন, সেভাবেই কাপড় ইস্ত্রি করুন। সে ক্ষেত্রে কারও সাহায্যের প্রয়োজন হতে পারে।

গরম পানির পাত্র

হেঁশেলে কাস্ট আয়রনের পাত্র রয়েছে? তা হলে আর কোনো চিন্তাই নেই। লোহার পাত্রে পানি গরম করে নিয়ে পানি ফেলে দিন। এবার গরম কড়াই দিয়ে পোশাক চেপে চেপে ইস্ত্রি করার মতো ভঙ্গিতে চালাতে পারেন। পোশাক নিমেষে টান টান হয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত