বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন বিমানের সাবেক পরিচালক (বিপণন ও বিক্রয়) ড. মো. সাফিকুর রহমান। গতকাল বিমান পরিচালনা পর্ষদ তাকে নিয়োগ প্রদান করে।
সাফিকুর রহমান ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ), পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট) এবং পরিচালক (বিপণন ও বিক্রয়) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ট্যারিফ, মার্কেট রিসার্চ, রিজার্ভেশন, কার্গো প্রভৃতি শাখায় কাজ করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সুদীর্ঘ পেশাগত জীবন শেষে তিনি ২০১৭ সালে অবসরে যান। বিজ্ঞপ্তি
