এলআরএফের বিবৃতি

সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা স্বাধীন মতপ্রকাশের অন্তরায়

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৯ এএম

সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা দায়ের আইনের শাসন প্রতিষ্ঠা ও স্বাধীন মতপ্রকাশের অন্তরায় বলে মনে করে আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন এলআরএফ (ল রিপোর্টার্স ফোরাম)। একই সঙ্গে সংগঠনের সদস্য শেখ মুহাম্মদ জামাল হোসাইন, আবু সালেহ রনিসহ সাংবাদিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

গতকাল রবিবার এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া হত্যা মামলা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের মামলা আইনের শাসন ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি বলে মনে করে এলআরএফ। সাংবাদিকদের বিরুদ্ধে মামলার আগে অভিযোগ যাচাই-বাছাই করার অনুরোধ জানান সংগঠনের নেতারা। এ ছাড়া দায়েরকৃত মামলাগুলোতে কোনো সংশ্লিষ্টতা পাওয়া না গেলে সাংবাদিকদের এসব মামলা থেকে অব্যাহতির আহ্বান জানায় এলআরএফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত