তিন আমলের অসিয়ত করেছেন নবীজি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ এএম

হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আবু হুরায়রা (রা.) বলেন, ‘হজরত রাসুলুল্লাহ (সা.) আমাকে তিনটি অসিয়ত করেছেন। এক. প্রতি মাসে তিন দিন রোজা রাখা। দুই. দুই রাকাত চাশতের নামাজ পড়া। তিন. ঘুমের আগে বিতরের নামাজ পড়া।’ (সহিহ বোখারি)

উল্লিখিত হাদিসে  যদিও আবু হুরায়রা (রা.)-কে সম্বোধন করা হয়েছে, তবু তা উম্মতের প্রতিটি ব্যক্তির জন্য প্রযোজ্য। সবার উচিত আমল তিনটির প্রতি গুরুত্ব দেওয়া। এই তিনটি আমলের তাৎপর্য সম্পর্কে হাদিস বিশারদরা বিস্তারিত আলোচনা করেছেন। তাদের আলোচনার সারকথা তুলে ধরা হলো।

প্রতি মাসে তিন দিন রোজা : এ রোজার তাৎপর্য হলো, হাদিসে এসেছে, আল্লাহ ভালো কাজের প্রতিদান কমপক্ষে ১০ গুণ বৃদ্ধি করেন। সুতরাং কেউ তিন দিন রোজা রাখলে সে পুরো মাস তথা ৩০ দিন রোজা রাখার সমান সওয়াব লাভ করবে।

চাশতের নামাজ : ফকিহরা বলেন, চাশতের নামাজ সর্বনিম্ন দুই রাকাত এবং সর্বোচ্চ আট রাকাত। এ নামাজের তাৎপর্য হলো, ব্যক্তি যেন দিনের শুরুতে মহান আল্লাহর দরবারে নফল নামাজের মাধ্যমে সাহায্য ও প্রার্থনা করতে পারে।

ঘুমের আগে বিতর নামাজ : বিতর নামাজ ওয়াজিব। হজরত রাসুলুল্লাহ (সা.) তা ঘুমের আগে আদায় করতে উৎসাহিত করেছেন এবং তিনি নিজে মুকিম ও মুসাফির সর্বাবস্থায় আদায় করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত