কোডার্সট্রাস্টের কোর্সে রবির এলিট গ্রাহকদের ছাড়

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ এএম

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), বিগ ডেটার মতো দারুণ সব প্রযুক্তি বিষয়ে মানসম্মত প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছেন দেশের শীর্ষস্থানীয় ফোরজি সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের এলিট গ্রাহকরা। আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান কোডার্সট্রাস্টের যেকোনো কোর্সে মিলবে ২০ শতাংশ ছাড়।

তথ্যপ্রযুক্তি খাতে মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করতে সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই করেছে রবি আজিয়াটা লিমিটেড ও কোডার্সট্রাস্ট। কোডার্সট্রাস্টে এআই, বিগ ডেটার পাশাপাশি মিলবে সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, ডেভঅপস, ব্লকচেইন বিষয়ক কোর্স। এসব বিষয়ের ওপর কর্মসংস্থানের সুযোগ বিশ্ব জুড়ে বাড়ছে।

ইংরেজিতে ‘এলিটসিট্রাস্ট’ (EliteCTrust) লিখে ১২১৩ নম্বরে ফ্রি এসএমএস করে এ সুযোগটি গ্রহণ করতে পারবেন রবি’র গ্রাহকরা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত