সোনার ভরি ১৩৮৭০৮ টাকা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ এএম

মাত্র এক দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। এতে দেশের বাজারে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে এই ধাতুটির। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দামে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা।

এর আগে গত মঙ্গলবার ঘোষণা দিয়ে গতকাল বুধবার থেকে আরও এক দফা সোনার দাম বাড়ানো হয়। গতকাল বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত