৯টি বিশ্বরেকর্ড গড়ার দিনে বাংলাদেশের বোলারদের একরকম তুলোধুনো করেছে ভারত। কানপুরে চতুর্থ দিনে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ৮.২২ রান রেটে ৩৪.৪ ওভারে ৯ ওভারে ২৮৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। ইনিংসে সাকিবের সমান ৪ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে খুঁটিনাটি ভাগ করেন সাংবাদিকদের সঙ্গে।
নিজেদের প্রথম ইনিংসের সংগ্রহ আরও বড় হতে পারতো বলে মনে করেন মিরাজ, ‘টেস্টে প্রথম ইনিংস খুব গুরুত্বপূর্ণ, সৌরভ ভাইকে সাপোর্ট দিতে পারিনি।’ এদিন বিধ্বংসী মেজাজে ব্যাটিংয়ের জন্য ভারতকে ক্রেডিট দিয়েছেন মিরাজ। বলেন, ‘ওদের ব্যাটিং দেখে আমরা বুঝে গিয়েছিলাম যে রান করার জন্য এসেছে। আমরা চেষ্টা করেছি যত কম রান দেওয়া যায় কিংবা উইকেট নেওয়া যায়।’ রোহিত শর্মার উইকেট নিতে টি-টোয়েন্টি মুডে বোলিং করেন বলে জানান মিরাজ।
দিনশেষে ২৬ রান তুলতে ২ উইকেট হারালেও এখনো হাল ছাড়ছেন না মিরাজ। বলেন, ‘টেস্টে যেকোনো কিছুই হতে পারে। আমরা আগেও এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়েছি, জিতেছি। এখন যেমন পরিস্থিতি তাতে জেতার চেষ্টা না করে আমাদের নিজেদের বাঁচানোটা বেশি জরুরি, সেই চেষ্টাটা আমরা করবো। অন্তত ব্যাটসম্যানরা লম্বা সময় ব্যাটিং করার চেষ্টা করবো। দেখি কাল কী হয়! পরিস্থিতি আমাদের অনুকূলে এলে আমরা অবশ্যই জেতার জন্য খেলবো।’
সাকিবের অবসর বিষয়টি খেলোয়াড়দের কাছে পুরনো উল্লেখ করে এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘তার একটা স্বপ্নের কথা বলেছেন সাকিব ভাই। ক্লিয়ারেন্স পেলে বাংলাদেশেই শেষ হতে পারে তার টেস্ট ক্যারিয়ারটা।’
ভারতের সঙ্গে এবারও পারল না বাংলাদেশ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন গ্রিজমান