মোহাম্মদ মামদুদুর রশীদ সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন। আর্থিক পরিষেবা খাতে মামদুদ তিন দশকের বিপুল অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির (এনসিসি) এমডি এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। মামদুদের কর্মজীবন শুরু হয় ১৯৯৫ সালে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সিটিব্যাংক এনএ-বাংলাদেশে যোগদানের মাধ্যমে। তিনি এই ব্যাংকে বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি করপোরেট ও এসএমই, ফিন্যান্স, অপারেশন্স, ঝুঁকি ব্যবস্থাপনা (ক্রেডিট, মার্কেট ও অপারেশনাল), কমপ্লায়েন্স, মানবসম্পদ, সাধারণ সেবাসহ ব্যাংকিংয়ের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সিটিব্যাংক এনএ-তে ১৫ বছর দায়িত্ব পালনকালে তিনি সিটিব্যাংক এনএ-অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং ব্যবসায় প্ল্যানিং বিভাগের প্রধান ছিলেন এবং সিটিব্যাংক এনএ-বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি
