বিদেশে বসেই ১০ লাখ টাকা ঋণ পাবেন প্রবাসীরা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১২:২৮ এএম

প্রবাসীদের আর্থিক ভিত্তিকে প্রসারিত করার লক্ষ্যে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে একজন প্রবাসী ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এই ঋণ প্রবাসীরা ইচ্ছামতো প্রয়োজনীয় খাতে ব্যয় করতে পারবেন। আগে শুধু উচ্চ আয়ের প্রবাসীরা গৃহনির্মাণকাজে একবারে স্বল্প পরিমাণ কিছু ঋণ পেতেন। কিন্তু নতুন নীতিমালা অনুযায়ী ব্যাংক-গ্রাহকের সম্পর্ক ভিত্তিতে ঋণের সুদের হার নির্ধারণের কথা বলা হয়েছে।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সব অথরাইজড ডিলারসকে (এডি) ঋণের বিষয়ে নির্দেশনা দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব বাংলাদেশি নাগরিক বিদেশে রয়েছেন (প্রবাসী), তারাই শুধু এই ঋণের জন্য বিবেচিত হবেন। আর বৈধভাবে পাঠানো রেমিট্যান্সের ভিত্তিতে ঋণ পাওয়ার যাবতীয় বিষয় নির্ধারণ করা হবে। প্রবাসীদের বৈধ চ্যানেলে পাঠানো রেমিট্যান্স থেকে ঋণের কিস্তি পরিশোধ করার বিধান রাখা হয়েছে। আর ঋণের ক্ষেত্রে দেশের প্রচলিত ধারা মেনে চলার জন্য বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত