আগের তুলনায় অনেকটাই দুর্বল হয়ে পড়লেও তাইওয়ানে তাণ্ডব চালিয়েছে টাইফুন ক্র্যাথন। গতকাল বৃহস্পতিবার তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানে টাইফুনটি। তাইওয়ানে বন্দর শহর কাওসিউংয়ে ঝড়টি আছড়ে পড়ার সময় বাতাসে এর গতিবেগ ছিল ২২০ কিলোমিটারের বেশি। প্রচণ্ড ঝড়োহাওয়া ও জলোচ্ছ্বাসের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় বাসিন্দাদের সতর্কবার্তা পাঠানো হয়েছে। ভারী বৃষ্টিপাত ও বন্যার ফলে দ্বীপটির পূর্বাঞ্চলে প্রায় ১ লাখ ৭৮ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যাত্রা বাতিল হয়েছে কয়েকশ ফ্লাইটের।
তাইওয়ানের পার্বত্য ও জনবিরল পূর্ব উপকূলে প্রবল বৃষ্টিপাতের সময় দমকল বিভাগ দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। টাইফুনের আঘাতে ক্ষতিগ্রস্ত তাইওয়ানের একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।
