প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১২:৪০ এএম

সাধারণ জ্ঞান

(বাংলাদেশ ও আন্তর্জাতিক) ১. ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?

উত্তর : দক্ষিণ কোরিয়ার সাহিত্যিক হান কাং

২. ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?

উত্তর : জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন নিহন হিদানকায়ো

৩. ২০২৪ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন কে?

উত্তর : যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকান

৪. ২০২৪ সালে রসায়নশাস্ত্রের নোবেল পুরস্কার পেয়েছেন কে?

উত্তর :  যুক্তরাষ্ট্রের ডেভিড বেকার এবং যুক্তরাজ্যের ডেমিস হাসাবিস ও জন জাম্পার

৫. ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে?

উত্তর : যুক্তরাষ্ট্রের জন হপফিল্ড ও ব্রিটিশ বংশোদ্ভূত কানাডিয়ান জিওফ্রে হিন্টন

৬. কোন কোন বিষয় নোবেল পুরস্কার দেওয়া হয়?

উত্তর : পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি, চিকিৎসা, সাহিত্য ও শান্তি বিষয়ে

৭. বাংলাদেশে আন্তঃনগর ট্রেন সার্ভিস কত সাল থেকে শুরু হয়?

উত্তর : ১৯৮৬ সাল থেকে

৮. বিখ্যাত হাইড পার্ক কোথায় অবস্থিত?

উত্তর : লন্ডনে অবস্থিত

৯. বঙ্গভঙ্গের ঘোষণা করেন কে?

উত্তর : রাজা পঞ্চম জর্জ

১০.  এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?

উত্তর : মালদ্বীপ

১১. বাংলা টাউন কোথায় অবস্থিত?

উত্তর : লন্ডনে

১২.  নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?

উত্তর : মেঘনা

১৩. মনপুরা কোন নদীর মোহনায় অবস্থিত?

উত্তর : মেঘনা

১৪. কক্সবাজারের আদি নাম কী?

উত্তর : পালকি

১৫.  ‘আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি’ কথাটি কার?

উত্তর : সত্যেন্দ্রনাথ দত্ত

১৬.  জম্মু কাশ্মীর ও আজাদ কাশ্মীরের মধ্যবর্তী সীমারেখার নাম কী?

উত্তর :  লাইন অব কন্ট্রোল

১৭. যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রতীক কী?

উত্তর : গাধা

১২.  রাশিয়ার আইনসভা কয় কক্ষবিশিষ্ট?

উত্তর : দুই কক্ষ বিশিষ্ট

            গ্রন্থনা : এজাজ পারভেজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত