ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা ইউনিট

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১২:৩৮ এএম

ঐতিহাসিকভাবেই রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক গভীর ও ঘনিষ্ঠ হয়েছে। দুই দেশই একে অন্যকে সার্বভৌমত্ব রক্ষাসহ নানা বিষয়ে সহযোগিতা বৃদ্ধির কথা বলেছেন। এর মধ্যে দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার সেনাদের রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে লড়াইয়ের জল্পনা-কল্পনা চলছে। এবার ইউক্রেনের একটি সামরিক গোয়েন্দা সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, প্রায় ৩ হাজার উত্তর কোরীয় সেনার একটি ইউনিট গঠন করছে রুশ সেনাবাহিনী। তবে ইউক্রেনের এ দাবি যাচাই করতে পারেনি বিবিসি। এমনকি এই দাবি প্রত্যাখ্যান করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কোর বিরোধী সব সময় শুধু প্রতিবেদনই দেয়। তারা কোনো প্রমাণ দিতে পারে না। এদিকে, ইউক্রেনকে আরও সাড়ে ৪২ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের সময় এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, এই সহায়তা প্যাকেজে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সাঁজোয়া যান, গোলাবারুদসহ প্রয়োজনীয় সব যুদ্ধাস্ত্র রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত