বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর একাদশ আসর শুরুর সম্ভাব্য তারিখ আগামী ২৭ ডিসেম্বর। ইতোমধ্যে প্লেয়ার্স ড্রাফটও হয়েছে। এবার নিজেদের কোচিং প্যানেলে চমক দিয়েছে রংপুর রাইডার্স।
রংপুর রাইডার্স প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি এই তথ্য নিশ্চিত করেছে।
তারা লিখেছে, 'রংপুর রাইডার্সে স্বাগতম প্রধান কোচ মিকি আর্থার! এমন বিশ্বমানের কোচের হাত ধরে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত রংপুর রাইডার্স।'
বিপিএলের দলে কোচ হিসেবে এর আগেও কাজ করেছেন দক্ষিণ আফ্রিকান আর্থার। ২০১৫ বিপিএলে ঢাকা ডায়নামাইটস এর কোচ ছিলেন।
মিকি আর্থার এর আগে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার কোচ ছিলেন। আর্থার কোচ থাকাকালে পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে। সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তান দলের সঙ্গে ছিলেন তিনি।
সাকিবের বাংলা টাইগার্সে খেলবেন হৃদয়
হাথুরুর এভাবে বিদায়কে দুঃখজনক বলছেন ফাহিম
জাতীয় লিগে ক্রিকেটার ও কোচদের সঙ্গে এবার মনোবিদ