প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৪৫%

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১২:২২ এএম

প্রাইম ব্যাংক পিএলসি ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখভিত্তিক অনিরীক্ষিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ গতকাল সোমবার অনুষ্ঠিত সভায় যা অনুমোদন করেছে।

২০২৪ সালে তৃতীয় প্রান্তিকে ব্যাংক কর-পরবর্তী নিট মুনাফায় ৪৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ৫১০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৫১ কোটি টাকা। ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৫১ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩.১০ টাকা।

২০২৪-এর তৃতীয় প্রান্তিক শেষে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৩.৬৮ টাকা এবং ২.৩০ টাকা, যা বিগত বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২৯.৯১ টাকা এবং ৪.২৭ টাকা।

সেপ্টেম্বর ২০২৪-এর শেষে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ হাজার ২১৫ কোটি টাকা এবং ঋণ ও অগ্রীমের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৩৮৯ কোটি টাকা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত