কাঁধে ব্যথার অনেক কারণের মধ্যে অন্যতম কারণ হলো রোটেটর কাফ সিন্ড্রোম। যার একটি অংশ হলো ফ্রোজেন শোল্ডার।
রোটেটর কাফ সিন্ড্রোম-এর অংশগুলো হলো
ক. ফ্রোজেন শোল্ডার
খ. সুপ্রাস্পাইনেটাস টেন্ডিনাইটিস
গ. বাইসেপস টেন্ডিনাইটিস
ঘ. ইম্পিঞ্জমেন্ট টেন্ডিনাইটিস
ঙ. ক্যালসিপিক টেন্ডিনাইটিস
কোন বয়সে বেশি হয়ে থাকে
বয়স ৪০-৬০ বছর বয়সের মধ্যে এই রোগ বেশি হয়ে থাকে। পুরুষ-মহিলা কোনো অনুপাত নেই। এ রোগের সম্পর্ক আছে যে রোগের সঙ্গে
১. হৃদরোগজনিত কারণ
২.পক্ষাঘাতগ্রস্ত হলে
৩. হাইপার থাইরয়েডিজম
৪. হাইপার লিপিডেমিয়া
৫. পোস্ট অপারেটিভ, যেমন: নিউরোসার্জিক্যাল অপারেশন
কারণ
কোনো সঠিক কারণ জানা নেই। ডুপিট্রেন্স কন্ট্রাকসার রোগের সঙ্গে এর হিস্টোলজিক্যাল মিল পাওয়া যায়। ফাইব্রো ব্লাস্টিক প্রোলিপারেনশন হয় যা রোটেটর কাপ ইন্টারভেলে জমে অথবা কোরাকো এক্সোমিওন লিগামেন্ট ও এন্টেরিওর লিগামেন্টে জমা হয় এতে ফ্যাব্রোসিস হয়ে লিগামেন্টস কন্ট্রাচার হয়। যাতে করে শোল্ডার মুভমেন্ট-এ বাধাগ্রস্ত হয়ে ব্যথা হয়। অনেক সময় রোগী শোল্ডার জমে গেছে বলে অভিযোগ করেন। হাত ওপরে ওঠানো বাধাগ্রস্ত হয়।
উপসর্গ
ব্যথা হলে রোগী তার হাত ওঠাতে পারেন না। মহিলা-পুরুষ উভয়ের দৈনন্দিন নিজের স্বাভাবিক তথা শারীরিক কাজ করতে কষ্ট হয়। যেমন: চুল আঁচড়ানো, চুল বাঁধা, গায়ে সাবান দেওয়া ইত্যাদি। অনেক কষ্টে হাত একটু ওঠাতে হলে শোল্ডার মুভমেন্ট না করে স্কোপিউলার মুভমেন্ট বা রোটেশন করে একটু হাত নাড়াতে পারেন।
রোগ নির্ণয়
পরীক্ষা-নিরীক্ষা করে এ রোগ নির্ণয় করা কঠিন। ব্যথা অনেক কিন্তু এক্সরে-তে কোনো পরিবর্তন লক্ষ করা যায় না। শুধু ব্যবহার না করার জন্য ডিজইউজ হাইপোট্রফি অব বোন দেখা যেতে পারে।
এই রোগ তিনটি ফেজে তার ন্যাচারাল স্তর পার করে
১. সাবএকিউট ফেজ
২. ক্রোনিক ফেজ
৩. রোটেটর কাপ টিয়া
১৮ মাসের মধ্যে এই রোগ আপনা-আপনি ভালো হয়ে যায়। কিছু স্টিফনেস থাকে যা আরও ৬-১২ মাস পরে ভালো হয়ে যায়।
অন্যান্য রোগের সঙ্গে মিল (ডি ডি)
১. আঘাতের পরে স্টিফনেম
২. বোন ইনফেকশন
৩. রিপ্লেক্স সিম্পেথেটিক সিন্ড্রোম
ব্যবস্থা
১. কনজারভেটিভ- অ্যান্টি ইম্পিøমেন্টরি ড্রাগস ও ব্যায়াম, পেন্ডুলাম এক্সারসাইজ যা রোগী নিজে করবেন। কোমর নুয়ে একদিকে কাত হয়ে। ঘড়ির পেন্ডুলামের, স্টিয়ারিং-এর মতো শোল্ডার মুভমেন্ট করে উপকৃত হতে পারেন। সকাল/ বিকেলে ২০-২৫ মি. এতে অ্যাকটিভ ও প্যাসিভ (গ্রেভিটির)-ভাবে ফোর্স কাজ করবে।
২. সার্জিক্যাল- যদি কনজারভেটিভ ফেল করে, লিগামেন্ট রিলিজ করে ভালো ফল পাওয়া যায়।
