হাজারেরও বেশি যুব কর্মসংস্থান স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউসেপ বাংলাদেশের

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউসেপ বাংলাদেশের যৌথ প্রকল্প ‘গিভিং উইংস টু ড্রিমস ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম’ সম্প্রতি এক হাজারেরও বেশি যুবকের কর্মসংস্থান সৃষ্টির মাইলফলক অর্জন করেছে।

২০২৩ সালের জুন মাসে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, মধ্যমপর্যায়ের ব্যবস্থাপনা ও উদ্যোক্তা হিসেবে বিকাশের সুযোগ দেওয়া হচ্ছে। দুই বছরের এই প্রকল্পে মোট দুই হাজার সুবিধাভোগীকে সেবা দেওয়া হবে। গত সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পটির সাহায্যে ১ হাজার ১৪৬ জন যুবকের আত্মকর্মসংস্থান বা মজুরিভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যের ৭৩ শতাংশ, অর্থাৎ ২০২৫ সালে প্রকল্প সমাপ্তির সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই এ অর্জন সম্ভব হয়েছে। এই প্রকল্পটি স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রধান বৈশি^ক সামাজিক উদ্যোগ ‘ফিউচারমেকার্স’র আওতায় চালু করা হয়েছে। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত