মায়ের পর এবার মেয়ে

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১২:১৩ এএম

পরিচালক অভিষেক কাপুরের সঙ্গে ‘আজাদ’ নামে নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন অজয় দেবগান। এই ছবির হাত ধরে বলিউডে অভিষেক হতে যাচ্ছে রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানি ও অজয়ের ভাইপো আমান দেবগানের। এই সিনেমাটি ২০২৫ সালের জানুয়ারিতে মুক্তি পাবে বলে জানানো হয়। বলিউডের বাণিজ্যবিশ্লেষক তরণ আদর্শ ইনস্টাগ্রামে এই সিনেমাটির নতুন পোস্টার শেয়ার করেছেন। সেই পোস্টারে একটি মধ্যযুগীয় পোশাক পরিহিত একজন ব্যক্তিকে দেখানো হয়েছে, যিনি একটি ঘোড়ায় চড়ে আছেন। ঘোড়ার পিঠে বসা ওই ব্যক্তির মুখ ঢাকা পড়েছে।

তরণ আদর্শ জানান, সিনেমাটিতে অভিনয় করেছেন আমান দেবগান এবং রাশা থাডানি। সিনেমায় অজয় দেবগানকে একটি শক্তিশালী ভূমিকায় দেখা যাবে। এ ছাড়া অভিনয় করেছেন ডায়ানা পেন্টি। আজাদের টিজার ১ নভেম্বর প্রকাশ করা হবে। সিনেমাটি প্রযোজনা করেছেন রনি স্ত্রিউভওয়ালা এবং প্রজ্ঞা কাপুর।

নবাগতা রাশা থাডানি এবং আমান দেবগান সম্প্রতি মুম্বাইতে রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতে অংশ নিয়েছিলেন। তারা অনুষ্ঠানে পরিচালক অভিষেক কাপুরের সঙ্গে দেখা করেন এবং তার ও তার স্ত্রী প্রজ্ঞা কাপুরের সঙ্গে একটি ছবিতে পোজ দেন। রাশা এই অনুষ্ঠানে একটি লাল লেহেঙ্গা পরেছিলেন এবং আমানকে দেখা গিয়েছিল কুর্তা পরিহিত অবস্থায়।

আজাদ সিনেমা সম্পর্কে খুব বেশি জানা না গেলেও এটি দস্যুদের কেন্দ্র করে একটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার ধর্মী সিনেমা বলে ধারণা করা গেছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় অজয় অভিনীত ‘সিংহম অ্যাগেইন’। এই ছবি সদ্য সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত