ইরানে আটক শিক্ষার্থীর মুক্তি দাবি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৬:২৯ এএম

নীতি পুলিশের হয়রানির প্রতিবাদে ইরানের একটি বিশ্ববিদ্যালয়ে পোশাক খুলে প্রতিবাদের কারণে আটক নারী শিক্ষার্থীর মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে। আটক শিক্ষার্থীর মুক্তির দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। এরই মধ্যে এক বিবৃতি দিয়ে তরুণীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিষয়টি পর্যবেক্ষণের কথা জানিয়েছে ইরানে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইরানকে অবিলম্বে ও নিঃশর্তভাবে বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীকে মুক্তি দিতে হবে। সেই সঙ্গে সহিংস উপায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি। ইরানবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মাই সাতো জানিয়েছেন, তিনি কর্তৃপক্ষের প্রতিক্রিয়াসহ এই ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা বলপ্রয়োগের কাছে মাথা নত করি না।

গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভিডিওটি ভাইরাল হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত