এসিতে থেকেও ত্বক ভালো রাখুন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৮:১২ এএম

দীর্ঘসময় এসির ঠান্ডা বাতাস আপনার ত্বকের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে। তাই এসিতে থাকার পরও ত্বক কী করে ভালো থাকবে উপায় জানালেন বিউটি ব্লগার নাহিন ইসলাম

দীর্ঘক্ষণ এসিতে থাকলে ত্বক শুষ্ক হয়ে পড়ে। ত্বকের ধরন যেমনই হোক না কেন, ত্বকের আর্দ্রতা কমে যায়। সঠিক যতœ না নিলে, ত্বক রুক্ষ এবং নির্জীব হয়ে পড়ে। পাশাপাশি ত্বকের কোষ নির্জীব হয়ে পড়ায়, ত্বকের সতেজতা চলে যায়। এসিতে থাকলে, আর্দ্রতা এবং তাপমাত্রা এতটাই কম থাকে যে, ঘাম হওয়ার কোনো অবকাশই থাকে না। ফলে শরীর অপ্রয়োজনীয় টক্সিনও বের করতে পারে না। আর এতে ত্বকের স্বাভাবিক তেল নিঃসরণের পরিমাণও কমে যায়।  দীর্ঘক্ষণ এসিতে থাকলে, বলিরেখা, ফাইন লাইনস, দাগ-ছোপ, হাইপার পিগমেন্টেশনের মতো সমস্যা প্রকাশ পেতে শুরু করে। পর্যাপ্ত আর্দ্রতার অভাবে ত্বকের বয়স দ্বিগুণ গতিতে বাড়তে থাকে। প্রবল গরম থেকে সরাসরি ঠান্ডা এসি ঘরে ঢুকলে, ত্বকের ওপর চাপ পড়ে। এতে ত্বকের লোমকূপ আটকে যেতে পারে, পাশাপাশি ত্বকের ইলাস্টিসিটিও কমে যায়। রোদে ঘেমে সরাসরি এসিতে ঢুকলে, ঘাম ত্বকেই শুকিয়ে যায়। এর থেকে নানা ধরনের ত্বকের সমস্যা হতে পারে। ঘাম এবং তাতে থাকা ব্যাকটেরিয়া থেকে র‌্যাশ হতে পারে।

ত্বকের যত্ন : রোদ থেকে ঘেমে এসিতে ঢোকার আগে মুখে ভালোভাবে পানির ঝাপটা দিন। ফেসওয়াশ দিয়ে মুখ পরিস্কার করতে পারলে আরও ভালো। শুকনো টিস্যু দিয়ে চেপে চেপে অতিরিক্ত পানি মুছে নিন। মুখ পরিষ্কার করার পর ময়েশ্চারাইজার লাগান। দীর্ঘসময় এসিতে থাকলে গোলাপজল, গ্লিসারিন, অ্যালোভেরা জেল এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে মাঝে মাঝে স্প্রে করে নিন। একটানা এসিতে না বসে থেকে, দুই ঘণ্টা অন্তর ৫-১০ মিনিট বাইরে থেকে হেঁটে আসুন। সারা দিন প্রচুর পানি পান করুন।  একটানা অনেকক্ষণ এসিতে থাকার পর রোদে বের হলে, অবশ্যই সানস্ক্রিন আবার ব্যবহার করুন। যারা রাতে ঘুমানোর সময় এসি ব্যবহার করেন তারা রাতে বডি অয়েল এবং ফেসিয়াল অয়েল ব্যবহার করুন। ভারী সেরামও ব্যবহার করতে পারেন। সারাদিন প্রচুর পানি পান করুন। ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য এটি অত্যন্ত কার্যকর ও সহজ উপায়। দিনে আট গ্লাস পানি পান করার অভ্যাস গড়ে তুলুন। চাইলে ফলের রসও পান করা যেতে পারে, অবশ্যই চিনি ছাড়া। ডাবের পানিও অত্যন্ত উপকারী। তৈলাক্ত ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন। পানি ও পানি সমৃদ্ধ খাবার শরীর ও ত্বক দুইয়ের জন্যই উপকারী। কোমল পানীয় এড়িয়ে চলার চেষ্টা করুন।

ত্বক ও শরীরের যত্নে নিজেই ডিটক্স ওয়াটার তৈরি করে নিতে পারেন। শসার টুকরা, আদা ও পুদিনা পানিতে ভিজিয়ে রেখে সহজেই তৈরি করা যায়। খাবারের তালিকায় রাখুন সবজি এবং ফল। এসি ত্বক শুষ্ক করে ফেলে। কেমিক্যাল সমৃদ্ধ প্রসাধনী থেকে দূরে থাকুন। কড়া সুগন্ধী বা ক্ষারযুক্ত সাবান বাদ দিন। বরং হালকা মিস্ট, শাওয়ার জেল বা ন্যাচারাল সাবান বেছে নিন। সময় করে এসি থেকে বেরিয়ে স্বাভাবিক তাপমাত্রায় থাকার অভ্যাস করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত