চার অপরাধ থেকে সাবধান
হাদিসে বর্ণিত হয়েছে, কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ গুনাহ চারটি। এক. আল্লাহর সঙ্গে শরিক করা। দুই. কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা। তিন. পিতা-মাতার অবাধ্য হওয়া। চার. মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া। (সহিহ বুখারি)
এ হাদিসে ৪টি গুনাহের কথা বলা হয়েছে। এ সম্পর্কে সংক্ষেপে বিবরণী তুলে ধরা হলো। শিরক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য ও জঘন্যতম পাপ। আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না। আর মানুষ হত্যা দুনিয়াতে দণ্ডনীয় অপরাধ, এর শাস্তিভোগ করতে হবে আখেরাতেও। বাবা-মা বার্ধ্যক্যে উপনীত হলে তাদের সেবা করার নির্দেশ দিয়েছেন আল্লাহ এবং তাদের কোনো আচরণে বিরক্তি প্রকাশ করতেও নিষেধ করেছেন। মুসলমানদের একটি আবশ্যিক বৈশিষ্ট্য সত্যবাদিতা, সত্য বলা, সত্য সাক্ষ্য দেওয়া এবং সত্য প্রতিষ্ঠা করা। ধোঁকা, প্রতারণা ও ভণ্ডামি থেকে দূরে থাকা।
গ্রন্থনা জিয়াদ হাসান
