মাহফিলের নামে গান-বাজনা বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাহফিলের নামে আয়োজন করা গান-বাজনা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলার বৈশামুড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ফিরোজ মিয়া নামের এক ব্যক্তি মাহফিলের কথা বলে গান-বাজনার আয়োজন করেন। এ আয়োজন কবরস্থানের পাশে হওয়ায় এলাকার লোকজন আপত্তি তোলেন। বিষয়টি ইউএনও ও পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান স্থানীয়রা। এরপর ফিরোজ মিয়াকে এ আয়োজন বন্ধ করতে ফোনে নির্দেশনা দেওয়া হয়। কোনো কাজ না হলে পুলিশ সেখানে অভিযান চালায়।

পরে ইউএনও মো. মোশারফ হোসাইন সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ফিরোজ মিয়া পালিয়ে যান। অভিযানে গান-বাজনার কাজে ব্যবহৃত কিছু জিনিস জব্দ করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত