রেল ব্রিজের নিচে পড়ে ছিল বৃদ্ধের লাশ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় সদর ইউনিয়নের ইয়াছিনপুর ২২৫ নম্বর রেল ব্রিজের নিচে ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আজ সকাল ৯টার দিকে ইয়াছিনপুর ২২৫ নম্বর রেল ব্রিজের নিচে ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ওই বৃদ্ধের পরনে সাদা চেকের লুঙ্গি আর গায়ে আছে সাদা রঙের দাগকাটা টি-শার্ট, সঙ্গে রয়েছে সাদা রঙ্গের পোটলা ও দুটি কম্বল ছিল। 

ওসি আমিনুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারে কাজ শুরু করেছি। এছাড়া পিবিআই টিম আসলে নিহতের পরিচয় শনাক্তে কাজ করা হবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত