কোরিয়ার অর্থায়ন

আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম

কোরিয়ার অর্থায়নে আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এই ডেটা স্থাপন হলে পরিসংখ্যান পরিষেবার সক্ষমতা বাড়বে। বিবিএসের ডেটায় সবাই প্রবেশাধিকার পাবে। তবে তথ্য নিতে হলে তাদের ল্যাবে এসে নিতে হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক কবির উদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার এক কর্মশালায় এসব কথা জানানো হয়।

বিবিএস জানায়, পরিসংখ্যান পরিষেবার সক্ষমতা বৃদ্ধি ২০২৩ সালের অক্টোবরে শুরু হয়ে ২০২৬ সালের ডিসেম্বরে সমাপ্ত হবে। এই প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ১৪৪ কোটি ৭ লাখ টাকা। যার মধ্যে জিওবি ফান্ড থেকে ৩৭.৯২ কোটি এবং কোইকার অর্থায়ন অনুদান ১০৬.১৫ কোটি টাকা (প্রকল্প সাহায্য)। প্রকল্পের মূল উদ্দেশ্যসমূহ: একটি সমন্বিত ডেটা ওয়্যারহাউজ স্থাপন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত