চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) রাতে নগরের চান্দগাঁওয়ের বাহির সিগন্যাল বেপারিপাড়া শ্যামলী আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঋভু মজুমদার (২৭) ও মো. জামাল (৪০)। দুজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের ‘ক্যাডার’। তারা নগরের চান্দগাঁও এলাকার বাসিন্দা। এর মধ্যে ঋভু ছাত্রলীগ এবং জামাল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ বলেন, ‘গত বছরের ৪ আগস্ট বহদ্দারহাটে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ করেছিল জামাল ও ঋভু, যা একাধিক স্থিরচিত্র ও ভিডিও ফুটেজে ধরা পড়েছে। পিস্তল হাতে তারা ছাত্রদের ওপর গুলিবর্ষণ করে হত্যায় সক্রিয় ভূমিকা পালন করে। সেই ফুটেজের ভিত্তিতে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।’
দুদকের মামলায় মতিউরের বিরুদ্ধে রিমান্ড আবেদন, শুনানি ২৭ জানুয়ারি