দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ ইকবাল সম্প্রতি শরিয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে যোগদান করেছেন। চতুর্থ প্রজন্মের শরিয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি’তে যোগদানের আগে জনাব ইকবাল সিটিজেনস ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস এবং ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২৮ বছরের কর্মজীবনে তার অগ্রণী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং সিটিজেনস ব্যাংকে চাকরির অভিজ্ঞতা রয়েছে এবং এসব ব্যাংকে করপোরেট, ইমার্জিং করপোরেট, এসএমই ও বিশেষ প্রোগ্রামের প্রধান, ক্রেডিট রিস্ক, এগ্রিকালচার ক্রেডিট, রিটেইল ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং (এসএমই সেগমেন্ট), সাসটেইনেবল ফাইন্যান্স, আর্থিক অন্তর্ভুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি
×
