এমবিএল রেইনবো অ্যাপে যুক্ত হলো নতুন পরিষেবা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৯ এএম

গ্রাহকদের আরও উন্নত ও ক্যাশলেস ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘এমবিএল রেইনবো’ অ্যাপে আরও নতুন পরিষেবা যুক্ত হয়েছে। ‘এমবিএল রেইনবো’ অ্যাপ গ্রাহকরা আরটিজিএস ও এনপিএসবি দিয়ে তাৎক্ষণিকভাবে এবং বিইএফটিএনের মাধ্যমে অন্য ব্যাংকে তহবিল স্থানান্তর করতে পারবেন। পাশাপাশি জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ ও নগদের তহবিল স্থানান্তর করতে পারবেন।

উন্নত প্রযুক্তিসম্পন্ন গ্রাহকবান্ধব সেবাগুলো উদ্বোধন উপলক্ষে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান গ্রাহকদের জন্য নতুন সেবার সমন্বয়ে এমবিএল রেইনবো অ্যাপের সেবাগুলো উদ্বোধন করেন। ব্যাংকের এমডি বলেন, গ্রাহকরা ঘরে বসেই ‘এমবিএল রেইনবো’ অ্যাপ থেকে জাতীয় পরিচয়পত্র দিয়ে তাৎক্ষণিকভাবে মার্কেন্টাইল ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মো. জাহিদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত