ওয়ালটনের ট্যাব ১০এইচ প্রো ম্যাক্স এখন বাজারে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫০ এএম

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবার বাজারে নিয়ে এলো অত্যাধুনিক ট্যাবলেট পিসি ‘ওয়াল প্যাড ১০এইচ প্রো ম্যাক্স’। স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের অনন্য সংমিশ্রণে তৈরি ওয়ালটনের নতুন এই ট্যাব গেমিং, মাল্টিটাস্কিং, বিনোদন, অফিসের কাজ কিংবা অনলাইন ক্লাসসহ সব ধরনের ব্যবহারের জন্য পারফেক্ট। ডার্ক গ্রে এবং হোয়াইট সিলভার রঙের এই ট্যাবটির মূল্য ২৪ হাজার ৫৫০ টাকা। ট্যাবের সঙ্গে গ্রাহকরা পাচ্ছেন কি বোর্ড এবং ফ্লিপ কভার ফ্রি।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, ন্যানো ম্যাটেরিয়ালস তৈরি মেটালিক বডির মাত্র ৭.৮ মিলিমিটারের সুপার-সিøম ট্যাবটিতে হেয়ারলাইন ফিনিশিং থাকায় ব্যবহারকারী প্রিমিয়াম ফিল পাবেন। নতুন এই ট্যাবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর এবং মালি-জি৫৭ এমসি২ জিপিইউ, যা গেমিং কিংবা মাল্টিমিডিয়া ব্যবহারে দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করে। এর ১০.৩৬ ইঞ্চির আইপিএস ডিসপ্লে এবং ফুলএইচডি (২০০০ বাই ১২০০) রেজ্যুলেশনের কারণে ভিজ্যুয়াল অভিজ্ঞতা হবে আরও প্রাণবন্ত। এই ডিভাইসটিতে ক্যাপাসিটিভ ১০ পয়েন্ট টাচ এবং ইন-সেল ফুল ল্যামিনেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা টাচ রেসপন্সকে করে তোলে আরও নিখুঁত ও দ্রুত।

ফটোগ্রাফি ও ভিডিওকলের জন্য এই ট্যাবে রয়েছে ১৩ মেগাপিক্সেল অটোফোকাস ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত