প্রখ্যাত ব্যাংকার আদনান মাসুদ সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন। আদনান মাসুদ বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় ব্যাংকিং প্রতিষ্ঠানে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরসহ বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। রয়েছে তার। করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং, ক্রেডিট, ট্রানজেকশন ব্যাংকিং, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং খাতে তার বিশেষ দক্ষতা রয়েছে।
ইউসিবিতে যোগদানের আগে তিনি বিবিভিএ ব্যাংক এসএ সিঙ্গাপুরে দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারতের গ্লোবাল করপোরেট কভারেজের শীর্ষ পদে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি ব্যবসার সম্প্রসারণ, রাজস্ব বৃদ্ধির পাশাপাশি কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিজ্ঞপ্তি
