স্যামসাং হোম অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৭:০৮ এএম

ঈদুল ফিতরকে আনন্দময় করতে স্যামসাং নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন ‘ঈদের খুশি স্যামসাংয়ে বেশি!’ এ ক্যাম্পেইনের আওতায় টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনে বিশেষ ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফার মিলছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে ক্যাম্পেইনটি।

ক্যাম্পেইনের আওতায় স্যামসাং পণ্য কিনে ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ৪০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার সুবিধা নেওয়া যাবে। পাশাপাশি, ৩৬ মাস পর্যন্ত সহজ ইএমআই সুবিধাও থাকছে। ক্যাম্পেইনের আকর্ষণীয় ডিলে ৫৫ ইঞ্চির ফোরকে ইউএইচডি টিভি ডিইউ৮০০০, ১৬ হাজার ৪০০ টাকা ছাড়ে কেনা যাবে ৯৩ হাজার ৫০০ টাকায়। আরেকটি বেস্ট ডিল হচ্ছে পাঁচ হাজার টাকা ছাড়ে টপ মাউন্ট ফ্রিজার আরটি৩১ বি১ (৩০৫ লিটার নেট ক্যাপাসিটি)-এর দাম হবে ৮৫ হাজার ৯০০ টাকা।

এছাড়াও ৪৩ডিইউ৮০০০ টিভিটির আসল মূল্য ৬৯ হাজার ৯০০ টাকা হলেও ১১ হাজার টাকা ছাড়ে এর দাম হবে ৫৮ হাজার ৯০০ টাকা। এক লাখ ৫৯ হাজার ৯০০ টাকা মূল্যের ৬৫ডিইউ৮০০০ মডেলের টিভির দাম ৩৩ হাজার টাকার ক্যাশব্যাক ও ৩ হাজার টাকার এক্সচেঞ্জ অফারের পর হবে এক লাখ ২৩ হাজার ৯০০ টাকা। এস৯৫ডি সিরিজের নতুন ৬৫ ইঞ্চি ওএলইডি টিভি পাওয়া যাবে তিন লাখ ৯৫ হাজার ৯০০ টাকায়।

ডিজিটাল ইনভার্টার কম্প্রেসরে ২০ বছরের ওয়ারেন্টিসহ স্যামসাংয়ের রেফ্রিজারেটরের মডেলভেদে রয়েছে অবিশ্বাস্য সুবিধা। এর আরটি৩৫ ২২ (৩৪৫ লিটার নেট ক্যাপাসিটি, মেড ইন থাইল্যান্ড, এআই-সহ বিস্পোক টিএমএফ) ৭ হাজার টাকা ক্যাশব্যাকে মাত্র এক লাখ ৯ হাজার ৯০০ টাকায় পাওয়া যাবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত