প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ৫ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাক্সক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সারজিস আলম লেখেন, ‘প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাক্সক্ষা আমার আজীবন থাকবে।’ এদিকে এই লেখাটি পোস্ট করার ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।
জাকির হোসেন নামের একজন মন্তব্য করেছেন, ‘সত্যিই আমরা তার সম্মানে জাতি হিসেবে অনেক গর্বিত। যেখানে গোটা বিশ্বের কাছে তিনি সম্মানিত। কিন্তু আফসোস আমাদের কাছেই তিনি অবহেলিত এবং অসম্মানিত হচ্ছেন বার বার।’ আজিজুল হক নামের আরেকজন মন্তব্য করেছেন, ‘বেঁচে থাকলে, আমরা আগামী প্রজন্মকে বলতে পারব, আমাদের একজন প্রফেসর ইউনূস ছিল।’
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর অনেক চড়াই উতরাই এর মধ্য দিয়ে কেটে গেছে ৮ মাস।
