পুকুরে ভাসছিল নবজাতকের মরদেহ

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৫:০৫ পিএম

একজন নবজাতক পৃথিবীতে একটি নতুন ফুল, মায়ের কোলের আলো এবং বাবার ঘরে নতুন মেহমান। দীর্ঘ একটা সময় মা তার শিশুকে নিজের শরীরের ভেতর জায়গা করে দেন, দিনরাত তার খাদ্যের জোগান দেন, তারপর যখন শিশু ঘর আলো করে পৃথিবীতে আসে, তখন বাবার কর্তব্য নবাগত মেহমানকে উত্তমরূপে আপ্যায়ন করা।

কিন্তু সেই নবজাতক জন্মের পর আলো ভরা পৃথিবী দেখার আগে তাকে হত্যা করা হয় তাহলে তাদের মতো পাষন্ড ব্যক্তি আর কেউ হতে পারে না। যারা একটি নবজাতককে হত্যা করে। এমন একটি ঘটনা ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলার পূর্ব বোড়াগাড়ী কলেজপাড়া গ্রামের। বুধবার (২ এপ্রিল) উক্ত গ্রামের একটি পুকুরে ওই নবজাতকের নিথর দেহ ভেসে থাকা অবস্থা দেখতে পেয়ে মানুষজন ফেসবুকে এমন পোস্ট করেছেন।

ছেলে সন্তান নবজাতকটি কার? চারিদিকে প্রশ্ন আর প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে পুকুরে ভেসে থাকা অজ্ঞাত নবজাতকের নিথর দেহের ছবি সহ পোস্ট করেছেন অনেকেই।
 
কেউ লিখেছেন যার জন্মটাই পাপ দিয়ে সৃষ্টি। যেমন: পতিতালয়ে জম্ম, পরোক্রিয়ার ফলে, অবৈধ প্রেমে জম্ম এই আর কি। কিন্ত অনেকেই হতাশ হয়ে এই শব্দটা ব্যবহার করেছেন জন্মই যেন আজন্মের পাপ। আরেকজন লিখেছেন আমরা স্বাধীন দেশের সৃষ্টির সেরা মানুষ। শ্রেষ্ঠ নবীর উম্মত। শিক্ষিত, আধুনিক তথ্য ও প্রযুক্তিনির্ভর, চিকিৎসা ও অন্যান্য যোগাযোগপ্রযুক্তি ব্যবস্থাসহ সবাই মিলেমিশে এ দেশে বসবাস করছি। সেখানে ওই নবজাতকের কী দোষ ছিল? তাকে জন্ম দিয়ে পুকুরে ফেলে হত্যা করা হলো কেন?। আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুন। এমন শতশত প্রশ্ন স্ট্যাটাস নবজাতকের নিথর দেহ কেন্দ্রীক।

ওই এলাকার মতিয়ার রহমান জানান, সকাল ৭টার সময় নবজাতকের নিথর দেহটি পুকুরে ভাসতে দেখে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কল দিয়ে অবগত করি। পুলিশ এসে নবজাতকের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে অবৈধ সন্তান জন্ম দিয়ে কেউ হয়তো পুকুরে ফেলে দিয়ে নবজাতককে হত্যা করেছে। এটির বিচার হওয়া দরকার। গভীরভাবে তদন্ত করে বের করতে হবে কারা এটি করেছেন। 

ওই গ্রামের ঈমাম মো. আশরাফুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম) নবজাতক শিশুদের খুব ভালোবাসতেন। নবজাতক শিশু আল্লাহর উম্মত। যারা এমন অন্যায় কাজ করেছে, একজন মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে তাদের সৃষ্টিকর্তা কঠোর বিচার করবে কিয়ামতে। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, পুকুর থেকে অজ্ঞাত নবজাতক ছেলে সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে  ময়নাতদন্তের পর নবজাতকের দাফনের ব্যবস্থা করা হবে। 

তিনি আরও জানান, যারাই এমন নিকৃষ্ট কাজ করেছে তাদের আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত