সোনালী ব্যাংকের নতুন ডিএমডি হলেন নূরুন নবী

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৭:০৫ এএম

সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগ দেন মো. নূরুন নবী। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি একই ব্যাংকের জেনারেল ম্যানেজার থেকে ডিএমডি পদে পদোন্নতি লাভ করেন। মো. নূরুন নবী ১৯৯৫ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ তিন দশকের কর্মজীবনে তিনি বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সোনালী ব্যাংক পিএলসির ইন্ডিয়া অপারেশন এবং সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। মো. নূরুন নবী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ থেকে ডিএআইবিবি ডিগ্রি লাভ করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত