অগ্রণী ব্যাংকের ডিএমডি হলেন রূবানা পারভীন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৭:০৬ এএম

উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক রূবানা পারভীন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দিয়ে অগ্রণী ব্যাংকে পদায়ন করা হয়। রূবানা পারভীন ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তিনি ব্যাংকের বিভিন্ন করপোরেট শাখা, গুরুত্বপূর্ণ ডিভিশন এবং সার্কেলপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অগ্রণী ব্যাংকে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় আইসিসি, বৈদেশিক বাণিজ্য ও রেমিট্যান্স বিষয়ে স্পিকার হিসেবে সেশন পরিচালনা করেন। তিনি সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়াসহ দেশ-বিদেশে বিভিন্ন ধরনের প্রশিক্ষণে অংশ নেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত