রাশেদ এমটিবির চেয়ারম্যান আরিফ ভাইস চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ০৪ মে ২০২৫, ০১:২৫ এএম

রাশেদ আহমেদ চৌধুরী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই দায়িত্বভার গ্রহণের আগে তিনি ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। রাশেদ চৌধুরী এবিসি বিল্ডিং প্রোডাক্টস লিমিটেড এবং বঙ্গ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান। এ ছাড়া তিনি অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন লিমিটেড (এবিসি) এবং এবিসি রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক। এর আগে তিনি ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত অত্র ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) বোর্ড অব ট্রাস্টিজের একজন প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং প্রাক্তন চেয়ারম্যান। তিনি ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক সভাপতি এবং ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতালের (আইআইইআইএন্ডএইচ) ব্যবস্থাপনা কমিটির সদস্য।

ড. আরিফ দৌলা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ড. দৌলা অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেড এবং স্টকাস্টিক লজিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি এসিআই-সিও-আরও বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান, এসিআই হেলথ কেয়ার লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং এসিআই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক হিসেবেও যুক্ত আছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত