ভালোবাসা অকারণ

আপডেট : ১৬ মে ২০২৫, ০১:৩১ এএম

উপমহাদেশের অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম টি সিরিজের সঙ্গে যুক্ত হলেন ইশতিয়াক আহমেদ। সুরকার ও সংগীত পরিচালক প্রসেনজিৎ ডাব্বু ঘোষাল যিনি ডাব্বু নামে সমাধিক পরিচিত, তার সুর ও সংগীতে গান প্রকাশিত হতে যাচ্ছে তাদের প্ল্যাটফর্ম টি সিরিজ বাংলাতে।

‘ভালোবাসা অকারণ’ শিরোনামে প্রথম গানটি গেয়েছেন, বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তানজিব সারোয়ার।

গানটি প্রসঙ্গে সংগীত পরিচালক ডাব্বু বলেন, কারণে-অকারণে শিরোনামের একটি গান শুনে আমি ২০১৭-তে ইশতিয়াক আহমেদ সম্পর্কে জানি। এবং এরপর থেকে তার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। এবার টি সিরিজ বাংলার সঙ্গে কাজ শুরু করতে গেলে তারাও এ ব্যাপারে আগ্রহ দেখায়। ফলে গানের কাজ শুরু করি। আমাদের এই গানটিও যথেষ্ট ভালো হয়েছে। শ্রোতারা ভালোভাবে নেবে।

গানটির রেকর্ডিং হয়েছে ঢাকায় মিউজিক ফ্যাক্টরি স্টুডিওতে। আর মিক্স মাস্টার হয়েছে মুম্বাইতে। গানটি এ মাসেই অবমুক্ত করা হবে টি সিরিজ বাংলা চ্যানেলে। এর ধারাবাহিকতায় ইশতিয়াক আহমেদের লিরিকে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের আরও গান এই প্ল্যাটফর্মে আসবে বলে টি সিরিজ থেকে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত