বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা বৃহস্পতিবার নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। ২০২৮ সাল পর্যন্ত কাতালানদের হয়ে খেলতে দেখা যাবে তকে। চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা, সহ-সভাপতি রাফা ইউস্তে এবং ক্রীড়া পরিচালক ডেকো।
২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর, রাফিনহা প্রথম মৌসুমেই দলকে লা লিগা শিরোপা জেতাতে সাহায্য করেন। ২০২৪-২৫ মৌসুমে তিনি অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেন। ৫৬ ম্যাচে ৩৪ গোল ও ২৫ অ্যাসিস্ট করে ক্লাবের ঘরোয়া ট্রেবল (লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ) জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বার্সার জার্মান কোচ হানসি ফ্লিকের সবচেয়ে ব্যবহৃত ফুটবলারও তিনি।
চুক্তি সাক্ষরের পর রাফিনহা বলেন, ‘বার্সেলোনায় আমার ক্যারিয়ার শেষ করার স্বপ্ন আছে, এবং এই ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত।’ নতুন চুক্তির মাধ্যমে রাফিনহা ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে তার অবস্থান সুদৃঢ় করেছেন। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতের তার কাছ থেকে এসেছে ১৩টি গোল।
এটিই তাহলে মেসির সবচেয়ে পছন্দের গোল
রিয়াল মাদ্রিদকে বিদায় বলে লুকা মদ্রিচের আবেগঘন চিঠি