সিটি ব্যাংক সম্প্রতি মো. আশানুর রহমানকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দিয়েছে। এর আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
আশানুর রহমান মার্কেন্টাইল ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ২০০৪ সালে কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালে সিটি ব্যাংকের রূপান্তর-পর্বে তিনি সিটি ব্যাংকে যোগদান করেন। সে সময় ব্যাংকের ক্রেডিট, লিগ্যাল ও রিকভারি কার্যক্রমে মৌলিক পরিবর্তন আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং এই ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রতিষ্ঠা করেন।
২০ বছরেরও অধিক ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন আশানুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিআইবিএম থেকে স্নাতক সম্পন্ন করেন। কানাডায় তিনি ইনভেস্টমেন্ট ফান্ডস বিষয়েও অধ্যয়ন করেছেন। বিজ্ঞপ্তি
